প্রিন্ট এর তারিখঃ Jun 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 29, 2021 ইং
ভিপিএন ব্যবহারে ঝুঁকি

ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন)। অনলাইনে প্রাইভেসি রক্ষার পাশাপাশি সুরক্ষিত থাকতে অনেকেই এই সফটওয়্যার ব্যবহার করেন। বিভিন্ন ব্লক সাইটে প্রবেশের জন্যও ভিপিএন ব্যবহার করা মানুষের সংখ্যা কম নয়।
কিন্তু আপনি জানেন কি— ভিপিএন ব্যবহারেও রয়েছে ঝুঁকি। উপকারের পরিবর্তে অনেক বড় সমস্যায় পড়তে পারেন আপনি। চলুন জেনে নিই ভিপিএন ব্যবহারের কয়েকটি ঝুঁকি:
- ভিপিএন ব্যবহারের অনুমতি সবার নেই। অনুমতি ছাড়া এটির ব্যবহার বেআইনি।
- অনলাইনে সুরক্ষার পরিবর্তে আপনার ব্যক্তিগত তথ্য পাচার করে দিতে পারে ভিপিএন সফটওয়্যার।
- বেশিরভাগ ক্ষেত্রে ভিপিএন ব্যবহারকারীদের ডিএনএস তথ্য ফাঁস হয়ে যায়। আর এতেই ঘটতে পারে সর্বনাশ। এই তথ্য ব্যবহার করে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা গোয়েন্দা বিভাগ যেকোনো অনলাইন কার্যক্রমে নজরদারি করতে পারে।
- অনেক ভিপিএন ব্যবহারের ফলে আপনার ব্যক্তিগত তথ্য অন্য ব্যক্তির কাছে চলে যেতে পারে।
- অ্যান্ড্রয়েড প্লেস্টোরে আছে এমন অনেক ভিপিএন সফটওয়্যায়েরর বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ রয়েছে।
- বিনামূল্যে ভিপিএন ব্যবহারে লাভের চেয়ে আপনার ক্ষতিই বেশি হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ The Daily Moon